ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

অবশেষে বুধবার থেকে খুলছে জাতীয় চিড়িয়াখানা

বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য দুয়ার খুলতে চলেছে জাতীয় চিড়িয়াখানার। আগামী বুধবার (১৮ আগস্ট) থেকে রাজধানীর অন্যতম এই বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার কথা রয়েছে। সোমবার (১৬ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় চিড়িয়াখানার সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।


জানা গেছে, সোমবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানা খুলে দেওয়ার ঘোষণা দেবেন। একই সাথে তার উপস্থিতিতে জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেওয়া দুটি ব্যঘ্র শাবকের নামকরণ করা হবে।


উল্লেখ্য, মহামারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুরেখার লাগাম কষতে গত ১ জুলাই থেকে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে লকডাউন শুরু হলে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে সরকার। পরবর্তীকালে ১০ আগস্ট শেষ হয় লকডাউন। এরই ধারাবাহিকতায় সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑